First Contract Programme

আপনার প্রোফাইলে
এখনও কোনো Review নেই?
তাহলে Client কেন
আপনাকে বিশ্বাস করবেন?

নতুন ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় সমস্যা Skill নয় — সমস্যা হলো Trust। আপনি যতই ভালো কাজ জানুন, Profile-এ কোনো Review আর Job History না থাকলে Client বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কাউকে Hire করেন।

রিয়েল ক্লায়েন্ট, প্রজেক্ট ও ডেলিভারেবল
৯০ দিন মেন্টর সাপোর্ট
৳ ৫,৯৯৯ দুই মার্কেটপ্লেসের জন্য
রা রাকিব হাসান Video Editor · Bangladesh নতুন প্রোফাইল
Job History ০ টি
মোট আয় $০
Client Review নেই

প্রথম রিভিউর অপেক্ষায়…

U Upwork Contract · $10
F Fiverr Order · $10
পেমেন্ট প্ল্যাটফর্মের ভেতরেই

প্রথম Job History, প্রথম Review, প্রথম Marketplace Trust।

Real Business Client Real Project Real Deliverable Real Communication প্ল্যাটফর্মের ভেতরেই পেমেন্ট মেন্টর রিভিউয়ের পরই ডেলিভারি

সমস্যাটা কোথায়

Skill আছে, তবু কাজ নেই।

Client যখন দেখেন Profile-এ কোনো Review নেই, কোনো Job History নেই — তখন সিদ্ধান্তটা Skill দেখে হয় না, ঝুঁকি দেখে হয়।

Proposal-এর Reply আসে না

দিনের পর দিন প্রপোজাল যায়, কিন্তু ইনবক্স ফাঁকাই থাকে। কেন আসছে না, সেটাও কেউ বলে দেয় না।

Interview পাওয়া কঠিন

শর্টলিস্ট পর্যন্ত পৌঁছানোই যায় না, কারণ পাশের প্রোফাইলে ২০টা রিভিউ ঝুলছে।

প্রথম Client-এর জন্য মাসের পর মাস

অপেক্ষা করতে করতে অনেকেই মাঝপথে ছেড়ে দেন — স্কিলের অভাবে নয়, ধৈর্যের।

এটি কী

এটি কোনো Fake Review Service নয়।
এটি একটি আসল কাজ।

আপনি বাস্তব Client-এর Real Project-এ কাজ করবেন। Client সন্তুষ্ট হলে তিনি Marketplace-এর নিয়ম অনুযায়ী নিজেই আপনাকে Review দেবেন। এর বেশি কিছু আমরা প্রতিশ্রুতি দিই না, কারণ এর বেশি কিছু বৈধভাবে দেওয়া যায় না।

যা অনেকে বিক্রি করে ঝুঁকিপূর্ণ
  • VPN দিয়ে Buyer Account বানানো হয়
  • নিজেরাই Fake Order দেয়
  • কোনো বাস্তব Deliverable থাকে না
  • Fake Verification ব্যবহার করা হয়
  • ধরা পড়লে জমা টাকা আটকে যায়
  • কন্ট্রাক্ট বাতিল হলে রিভিউও মুছে যায়
Marketplace শনাক্ত করলে Account Suspend বা Permanently Restricted হওয়ার ঝুঁকি থাকে — আর সেটা আপনার নিজের অ্যাকাউন্ট।
আমরা যেভাবে কাজ করি বৈধ প্রক্রিয়া
  • Real Business Client থাকে
  • Real Project ও আসল স্কোপ থাকে
  • Real Deliverable জমা হয়
  • Real Communication হয় প্ল্যাটফর্মেই
  • Quality Review-এর পরই কাজ Client-এর কাছে যায়
  • পেমেন্ট প্ল্যাটফর্মের ভেতরেই সম্পন্ন হয়
আমাদের লক্ষ্য শুধু একটি Review নয় — Marketplace-এ আপনার Professional Journey-র একটা শক্ত ভিত্তি তৈরি করা।
রিভিউ নিয়ে সৎ কথাটা আমরা ৫ স্টারের গ্যারান্টি দিই না — কেউ দিতে পারে না, আর যে দেয় সে হয় মিথ্যা বলছে নয়তো নিয়ম ভাঙছে। আমরা যেটা দিই তা হলো ডেলিভারিটাকে ৫ স্টার পাওয়ার মতো করে তোলা। কাজ ঠিকঠাক গেলে রেটিংও ঠিকঠাক আসে — আর সেটা তখন সত্যিকারের, কেউ মুছতে পারে না।

প্রক্রিয়া

আমরা কীভাবে কাজ করি

পাঁচটা ধাপ। কোনোটাই লুকানো নয়, আর প্রতিটাতেই আপনার নিজের হাতে কাজ করতে হবে।

০১

ক্লায়েন্ট রিয়েল ব্রিফ দেবেন

আমরা যে ক্লায়েন্টের সাথে কাজ করি, তিনি আপনাকে সরাসরি একটা আসল ব্রিফ দেবেন — বানানো কোনো টাস্ক নয়।

০২

আপনি সেই ব্রিফ অনুযায়ী কাজ করবেন

কাজটা আপনাকেই করতে হবে। এই জায়গায় আমরা কেউ আপনার হয়ে কিছু করব না।

০৩

মেন্টর আপনার কাজ রিভিউ করবেন

জমা দেওয়ার আগে আমাদের মেন্টর দেখে দেবেন এবং প্রয়োজন হলে ফিডব্যাক দেবেন। এখানেই বেশিরভাগ ভুল ধরা পড়ে।

০৪

Deliverable ক্লায়েন্টের কাছে যাবে

কাজ তৈরি হলে সেটা প্ল্যাটফর্মের মাধ্যমেই ক্লায়েন্টের কাছে সাবমিট করা হয়।

০৫

ক্লায়েন্ট সন্তুষ্ট হলে রিভিউ দেবেন

রিভিউটা তিনি দেবেন Marketplace-এর নিজস্ব নিয়মে, নিজের বিবেচনায়। আমরা সেটা লিখে দিই না।

ফি

কেন ফি ৳ ৫,৯৯৯?
পুরো হিসাবটা দেখুন।

অনেকেই প্রশ্ন করেন, একটা রিভিউর জন্য এত টাকা কেন। প্রশ্নটা ন্যায্য — তাই টাকাটা কোথায় যায়, লুকিয়ে না রেখে পুরোটা লিখে দিলাম।

খরচের বিবরণ Programme Fee Breakdown
Upwork Order প্ল্যাটফর্মে আসল কন্ট্রাক্ট $১০
Fiverr Order প্ল্যাটফর্মে আসল অর্ডার $১০
Marketplace Fee (১০%) প্ল্যাটফর্মের নিজস্ব কমিশন $২
মোট $২২ × ১৩৫ টাকা (ব্যাংক/কার্ড রেট) ৳ ২,৯৭০
VAT ও Tax (প্রায় ১৫%) ৳ ৪৪৫
Marketplace Cost ৳ ৩,৪১৫
Client Service Cost ক্লায়েন্টকে কৃতজ্ঞতাস্বরূপ $১০ মূল্যের একটি সার্ভিস ফ্রি দেওয়া হয় — ব্যাংক রেট ও ভ্যাটসহ ৳ ১,৫৫২
মোট প্রত্যক্ষ খরচ ৳ ৪,৯৬৭
আমাদের Service Charge প্রোফাইল রিভিউ, স্কিল অ্যাসেসমেন্ট, ক্লায়েন্ট কো-অর্ডিনেশন, ডেলিভারি রিভিউ, কোয়ালিটি চেকিং ও মেন্টর সাপোর্ট ৳ ৯৯০
সব মিলিয়ে অন্যান্য খরচসহ ৳ ৫,৯৯৯
অর্ডারের $২০ আপনার অ্যাকাউন্টেই ফেরত আসে — সেখান থেকে Fiverr বা Upwork তাদের নিজস্ব চার্জ কেটে নেয়। প্রোগ্রাম ফি আর কাজের পেমেন্ট আলাদা দুটো জিনিস।

শুধু একটি মার্কেটপ্লেস

৳ ৩,০০০

শুধু Fiverr অথবা শুধু Upwork — যেকোনো একটির জন্য প্রোগ্রাম নিতে চাইলে ফি মাত্র এতটুকু।

এটা বেছে নিন
ফি-টা দিচ্ছেন প্রস্তুতির জন্য, রিভিউয়ের জন্য নয় প্রোফাইল সেটআপ, প্রপোজাল কোচিং, স্কিল অ্যাসেসমেন্ট আর ৯০ দিনের মেন্টর সাপোর্ট — এগুলোই আসল জিনিস। রিভিউটা কাজের ফল, কেনার জিনিস নয়।

যা যা থাকছে

আটটি জিনিস,
সবগুলোই একসাথে

Profile Review

এখনকার প্রোফাইলের দুর্বল জায়গাগুলো ধরিয়ে দেওয়া হয়।

প্রোফাইল সেটআপ

Upwork ও Fiverr — দুটোতেই টাইটেল, ওভারভিউ, গিগ ও পোর্টফোলিও সাজিয়ে দেওয়া হয়।

Real Client Brief

বানানো টাস্ক নয় — বাস্তব ব্যবসার আসল কাজ।

Skill Assessment

কাজে বসার আগে দেখে নেওয়া হয় আপনি প্রস্তুত কি না।

প্রপোজাল কোচিং

প্রথম ২০টি প্রপোজাল মেন্টর দেখে দেন — কেন রিপ্লাই আসছে না, সেটা ধরিয়ে দেওয়া হয়।

Delivery Review

ক্লায়েন্টের কাছে যাওয়ার আগে কাজটা মেন্টর দেখে দেন।

Client Communication Guide

কীভাবে লিখবেন, কী বলবেন না — লিখিত গাইড।

৯০ দিন Mentor Support

প্রোগ্রাম শেষ হলেই যোগাযোগ শেষ নয়।

কার জন্য

সবার জন্য নয় —
আর সেটাই ভালো।

এই Programme আপনার জন্য

  • নতুন Upwork Freelancer
  • নতুন Fiverr Seller
  • যাঁদের Profile-এ এখনো কোনো Review নেই
  • যাঁরা প্রথম Client পেতে সংগ্রাম করছেন
  • যাঁরা নিরাপদ ও Professionalভাবে Marketplace শুরু করতে চান

এই Programme আপনার জন্য নয়, যদি

  • স্কিল শেখার আগেই রিভিউ চান
  • কাজ না করে প্রোফাইল “রেডি” করাতে চান
  • এক সপ্তাহে Top Rated হওয়ার আশা করছেন
  • ক্লায়েন্টের রিভিশন বা ফিডব্যাক নিতে রাজি নন

সীমিত আসন

সীমিত

আমরা একসাথে অনেক শিক্ষার্থী নিই না

কারণ প্রতিটি শিক্ষার্থীর জন্য Real Client Coordination, Work Review এবং Quality Control নিশ্চিত করতে হয়। প্রতি মাসে এজেন্সিতে যত কাজ আসে, তত জনকেই ম্যাচ করা সম্ভব। বেশি স্টুডেন্ট নিলে অপেক্ষার লাইন লম্বা হবে — কাজ বাড়বে না।

সাধারণ প্রশ্ন

যা জানতে চান

কাজের টাকা কি আপনারা রেখে দেন? +

না। ক্লায়েন্ট প্ল্যাটফর্মে সরাসরি আপনাকে পে করেন, প্ল্যাটফর্ম ফি বাদ দিয়ে বাকিটা আপনার। প্রোগ্রাম ফি আর কাজের পেমেন্ট আলাদা দুটো জিনিস।

রিভিউ ভালো হবে কি না নিশ্চয়তা আছে? +

নিশ্চয়তা নেই, কিন্তু ব্যবস্থা আছে — ডেলিভারির আগে মেন্টর রিভিউ। কাজ ঠিকঠাক গেলে রিভিউও ভালোই আসে। এটাই একমাত্র বৈধ পথ, আর যে কেউ আপনাকে “গ্যারান্টেড ৫ স্টার” বিক্রি করতে চাইলে সেখানে সাবধান হওয়া উচিত।

কত দিনে প্রথম কাজ পাব? +

নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়, কারণ এটা নির্ভর করে সেই মাসে আপনার স্কিলে কাজ এসেছে কি না তার ওপর। টেস্টে পাস করলে ওয়েটলিস্টে থাকবেন, আর ম্যাচ হলেই জানানো হবে।

Upwork বা Fiverr কি এতে আপত্তি করবে? +

এখানে যা ঘটে তা একটা সাধারণ ক্লায়েন্ট–ফ্রিল্যান্সার সম্পর্ক — আসল স্কোপ, আসল ডেলিভারি, আর পেমেন্ট প্ল্যাটফর্মের ভেতরেই। প্ল্যাটফর্ম যেটা নিষিদ্ধ করে সেটা হলো কাজ ছাড়া রিভিউ, আর সেটা আমরা করি না। তবু প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব শর্ত আছে এবং সেগুলো বদলায় — তাই কাজ শুরুর আগে নিজের অ্যাকাউন্টের শর্তগুলো একবার পড়ে নেওয়াই ভালো।

টেস্টে ফেল করলে? +

ফি ফেরত পাবেন, আর কোন জায়গাগুলো দুর্বল সেটা লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে। ADA-র সংশ্লিষ্ট কোর্স করে পরের ব্যাচে আবার বসতে পারবেন।

শুধু একটা মার্কেটপ্লেসের জন্য নেওয়া যাবে? +

যাবে। শুধু Fiverr অথবা শুধু Upwork নিলে ফি ৳ ৩,০০০। দুটো একসাথে নিলে ৳ ৫,৯৯৯, কারণ দুই জায়গাতেই আলাদা অর্ডার, আলাদা প্রোফাইল সেটআপ আর আলাদা খরচ আছে।

আজই আবেদন করুন

Marketplace Journey-টা অনুমানের উপর নয়,
শক্ত ভিত্তির উপর শুরু করুন।

প্রথম Review, প্রথম Trust, প্রথম Professional Experience — সবকিছুর শুরু হোক সঠিকভাবে।

সীমিত আসন · স্কিল টেস্টে ফেল করলে ফি ফেরত

Upwork ও Fiverr স্বাধীন প্রতিষ্ঠান এবং তাদের নিজ নিজ ট্রেডমার্কের মালিক। এই প্রোগ্রামটি তাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট নয়, তাদের দ্বারা অনুমোদিতও নয় — নাম দুটি এখানে শুধু বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে।